বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

একটি মাছের দাম আড়াই লাখ টাকা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

বরগুনার পাথরঘাটায় সুন্দরবন এলাকার জেলেদের জালে ধরা পড়া একটি ভোল মাছ প্রায় আড়াই লাখ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার সকালে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটের ছগির মিয়ার আড়ত থেকে মাছটি ক্রয় করেন ইউসুফ মিয়া নামের এক মৎস্য ব্যবসায়ী।

ছগির মিয়া জানান, শনিবার সকালে সুন্দরবন এলাকার জেলে সুকুমার বহাদ্দার আমার আড়তে মাছটি নিয়ে এলে খোলা ডাকের মাধ্যমে ইউসুফ মিয়া চার লাখ পঞ্চাশ হাজার টাকা মণ দরে কিনে নেন।

ইউসুফ মিয়া জানান, আন্তর্জাতিক বাজারে এই ভোল মাছের বালিশের ব্যাপক চাহিদা থাকায় আমি এটি সাড়ে চার লাখ টাকা মণ দরে ক্রয় করেছি। মাছটির ওজন ২২ কেজি। তাতে দাম হয়েছে দুই লাখ সাতচল্লিশ হাজার পাঁচশ টাকা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ভোল মাছ সচরাচর পাওয়া যায় না। মূলত এ মাছের বালিশের চাহিদা অনেক বেশি। জানা গেছে, এ মাছের বালিশ দিয়ে বিদেশিরা জুস বানিয়ে খেয়ে থাকেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD