সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

লাইফ সাপোর্টেও সাড়া দিচ্ছেন না সৌমিত্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

বিনোদন রিপোর্টার : ভারতীয় বাংলা চলচ্চিত্রের খ্যতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়র অবস্থা সংকটাপন্ন। শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে তার। গত ৩০ ঘণ্টা যাবত তাকে পুরোপুরি লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কিন্তু তাতেও তিনি ঠিকমতো সাড়া দিচ্ছেন না। খবর আনন্দবাজারের।

শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরে কেটে গিয়েছে অনেকটা সময়। এখনও কোনও রকম উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসক অরিন্দম কর। তিনি বলেন, আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত ৪০ দিন ধরে সব রকম প্রচেষ্টা চালিয়েছি। তার অবস্থা আরও সঙ্কটাপণ্ন হয়েছে।

তিনি বলেন, সৌমিত্রকে নিয়ে এখন অলৌকিকেই ভরসা করতে হবে আমাদের। হাসপাতালে আসার জন্য সৌমিত্রর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তিন দিন আগেই শ্বাসনালিতে অস্ত্রোপচার হয় সৌমিত্রর। অস্ত্রোপচার সফলও হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ঠিকঠাকই কাজ করছে। তবে তিনি খুব দুর্বল। শ্বাসনালিতে অস্ত্রোপচারের পর সৌমিত্রর প্লাজমা থেরাপিও করা হয়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD