মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘুষের টাকা দিয়ে আমি পোশাক লাগিয়েছি, ঘুষ খাওয়ার জন্যই একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ আলজেরিয়াকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানি কোম্পানির গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৯ জনের মৃত্যু তুরস্ক থেকে ফল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

করোনায় আক্রান্ত নায়ক ফারুক হাসপাতালে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার কালজয়ী নায়ক ও জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে আজ সোমবার সন্ধ্যা ৬টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফারুকের ভাতিজি আসমা পাঠান রূম্পা স্ত্রী আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সম্প্রতি চিকিৎসা নিয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ফারুক৷ কয়েকদিন ভালো ছিলেন। কিন্তু হঠাৎ তার শরীর খারাপ হলে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে গতকাল রোববার তার রিপোর্ট পজিটিভ এসেছে।

ফারুকের স্ত্রী ফারহানা ফারুকেরও করোনা টেস্ট করা হলে আজ রিপোর্ট এসেছে তিনি কোভিড-১৯ নেগেটিভ।

রূম্পা বলেন, ‘চাচার শারীরিক অবস্থা ভালোই আছে। তার শরীরে অন্যান্য জটিলতা থাকায় বাড়তি সতর্কতা হিসেবে আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি চিকিৎসকদের পরামর্শে। সবার কাছে দোয়া চাই চাচার জন্য।’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD