শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নেপালের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

প্রথম ম্যাচ জয়ে আগেই এগিয়ে ছিল স্বাগতিক বাংলাদেশ। আজকের ম্যাচে জিতলে নেপালকে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল।

কিন্তু অনেক চেষ্টা করেও কোনো গোলের দেখা পায়নি জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন দলটি। দুই ম্যাচের সিরিজে ১-০তে ট্রফি নিজেদের করে নেয় বাংলাদেশ। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করে নেপাল-বাংলাদেশ।

তবে এ ম্যাচ চলা অবস্থায় জামাল ভূঁইয়ার সঙ্গে সেলফি তোলার জন্য হঠাৎ করেই মাঠে ঢুকে পড়েন এক দর্শক।

রেফারিরা এসে ওই দর্শককে মাঠ থেকে বের হতে অনুরোধ করলেও তিনি পকেট থেকে মোবাইল নিয়ে জামাল ভূঁইয়ার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন।

সেই মুহূর্তে মাঠের বাইরে থাকা নিরাপত্তা কর্মীরা দৌড়ে এসে ওই দর্শককে টেনেহিঁচড়ে মাঠ থেকে বের করে দেন। খেলার ৭২ মিনিটে এমন ঘটনা ঘটে।

এর আগে মিরপুর শেরেবাংলায় ক্রিকেট ম্যাচে মাশরাফির সঙ্গে সেলফি তুলতে মাঠে ঢুকে পড়েছিলেন এক ভক্ত।

মঙ্গলবার সন্ধ্যা ৫টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। মুজিববর্ষ আন্তর্জাতিক সিরিজের দ্বিতীয় ম্যাচে নেপালকে হোয়াইটওয়াশ করার টার্গেটে মাঠে নেমেছিল স্বাগতিক বাংলাদেশ দল।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD