শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

‘ভ্যাকসিনেও কাটবে না করোনা’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

অনলাইন ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, মহামারী থামাতে টিকা যথেষ্ট নয়। তিনি এমন সময়ে এ মন্তব্য করলেন, যখন দুটি প্রতিষ্ঠান মডার্না ও বায়োনটেক তাদের টিকার কার্যকারিতার বিষয়ে প্রাথমিক বিশ্লেষণের ফল ঘোষণা করেছে।

তিনি বলেন, করোনার টিকা নিজে থেকে মহামারী থামিয়ে দেবে না। আমাদের কাছে যেসব সরঞ্জাম রয়েছে, টিকা তার পরিপূরক হতে পারে, প্রতিস্থাপক নয়।

সোমবার ডাব্লিউএইচও প্রধান জানিয়েছেন, সকলকে একসঙ্গে ভ্যাকসিন দেয়া হবে না। প্রথমে বয়স্ক ব্যক্তি, অসুস্থ ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হবে। ধীরে ধীরে তা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। এবং কাজটি করতে বহু সময় লাগবে। ফলে এখনই নিশ্চিন্ত হওয়ার কারণ নেই।

এদিকে সংস্থাটির সদর দফতরে থাবা বসিয়েছে মহামারী করোনাভাইরাস। সোমবার পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছেন ৬৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ফারাহ দাখলাল্লাহ। মূলত ইউরোপের দেশগুলোতে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে সদর দফতরেও সেটার প্রভাব পড়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD