শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

আবারও ১০ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : সপ্তাহের ব্যবধানে আবারও করোনায় ১০ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব। একদিনে আরও সাড়ে ৫ লাখ মানুষের দেহে মিলেছে ছোঁয়াচে কোভিড নাইনটিন। ফলে মোট মৃত্যু ১৩ লাখ ৪৩ হাজার ছুঁইছুঁই এবং আক্রান্ত ৫ কোটি ৬০ লাখের মতো।

মহামারির দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু-সংক্রমণ, দু’ক্ষেত্রেই ভয়াবহতম সময়ে পা রেখেছে বিশ্ব। মঙ্গলবারও সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ১৫শ’র মতো মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি ২ লাখ ৫৪ হাজারের বেশি। দেড় লাখের বেশি নতুন সংক্রমণে মোট আক্রান্ত ১ কোটি ১৭ লাখের মতো মানুষ।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইতালিতে। এপ্রিলের পর ফের ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ গেছে সাড়ে ৭শ’ মানুষের। মোট মৃত্যু সাড়ে ৪৬ হাজার; আক্রান্ত সাড়ে ১২ লাখ।

৬শ’র বেশি মৃত্যু রেকর্ড করেছে ব্রাজিল, ফ্রান্স ও যুক্তরাজ্য। এদিন প্রাণহানি ৫শ’র নিচে ছিল ইরান, ভারত, রাশিয়া ও স্পেনে। আবারও দৈনিক মৃত্যু ৪শ’ ছুঁইছুঁই আর্জেন্টিনা, জার্মানি এবং পোল্যান্ডে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD