ডেস্ক রিপোর্ট : কোভিড-১৯ পরীক্ষার জন্য নতুন এক সেলফ টেস্টিং কিটের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। এই টেস্ট কিটের মাধ্যমে যে কেউ বাড়িতে বসেই ৩০ মিনিটেই জানতে পারবেন তিনি করোনায় আক্রান্ত কিনা। এর জন্য কাউকে আর ল্যাবে নমুনা পাঠাতে হবে না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এফডিএ সেলফ টেস্টিং কিটের অনুমোদন দিয়েছে।
এফডিএ জানিয়েছে, লুসিরা হেলথ দ্বারা তৈরি এই সেলফ টেস্ট কিট ১৪ বছর ও তার বেশি বয়সী ব্যক্তিদের নাক থেকে নমুনা নিয়ে করোনা পরীক্ষা করা যাবে। করোনার উপসর্গ আছে এমন ব্যক্তির জরুরি পরীক্ষার জন্য এই কিট অনুমোদন দেওয়া হয়েছে।
এফডিএ কমিশনার স্টিফেন হ্যান জানান, কোভিড-১৯ টেস্টের জন্য এটাই প্রথম সেলফ টেস্টিং কিট। যা ৩০ মিনিটের মধ্যে ফলাফল সরবরাহ করবে।
এই কিট হাসপাতাল ও পয়েন্ট-অফ কেয়ার সেটিংসেও ব্যবহার করা হবে। তবে ১৪ বছরের কম বয়সী হলে স্বাস্থ্যকর্মীদের দ্বারা নমুনা সংগ্রহ করতে হবে।
এদিকে করোনা মোকাবিলায় ফাইজার-বায়োএনটেক টিকা ৯৫ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে। সংস্থাটি জানিয়েছে টিকাটির প্রয়োজনীয় সুরক্ষা মানদণ্ড ইতিমধ্যে পূরণ করা হয়েছে। আর তাই জরুরি অনুমোদনের জন্য শিগগির এটি জমা দেয়া হবে।
সারাবিশ্বে চলছে করোনাভাইরাসের টিকা তৈরির দৌড়। প্রস্ততকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফাইজার একমাত্র সংস্থা যারা কিনা চলতি মাসের ৯ তারিখের মধ্যে নিজের ৩টি ট্রায়ালই সম্পন্ন করেছে। যা ৯০ শতাংশ কার্যকারিতা দেখিয়েছিলো।
লাইট নিউজ