বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অবৈধ সম্পদের ছড়াছড়ি, গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : অবৈধভাবে বিপুল পরিমান সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর মেরুল বাড্ডায় স্বর্ণ ব্যবসায়ী গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব। ইতোমধ্যে ৬ তলা ভবনের একটি ফ্লোর থেকে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় এ বিষয়ে ঘটনাস্থলেই ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মো. ইমরান।

উল্লেখ্য, গতকাল শুক্রবার( ২০ নভেম্বর) রাত ১০ থেকে এই অভিযান শুরু হয় শেষ খবর পাওয়া পর্যন্ত আজ সকাল সাড়ে ৮ টা পর্যন্ত অভিযান চলছে বলে জানা গেছে। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু নেতৃত্বে এই অভিযান চালানো হচ্ছে।

এছাড়া মনিরের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে। র‌্যাব জানিয়েছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোল্ডেন মনিরের বাড়িতে এই অভিযান চালানো হচ্ছে। র‌্যাব আরও জানিয়েছে, ৬ তলা ভবনের প্রতিটি ফ্লোরেই তল্লাশি চালানো হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD