শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

সমাজসেবক ওয়ালীউরকে মেরে ফেলার আশঙ্কা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আমপাল গ্রামের বাসিন্দা সর্বজন প্রিয় ব্যক্তি বিশিষ্ট শিক্ষানুরাগি সমাজসেবক কলামিস্ট এ.এন.এম ওয়ালীউর রহমান মোল্লা নিজ এলাকা ১৮নং ছালিয়াকান্দি ইউনিয়নের সর্বসাধারণ মানুষের কথা চিন্তা করে ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনা কালীন সময়ে সাধারণ ও দুস্থ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ব্যবস্থা করেন তাতে করে সর্ব শ্রেনীর মানুষ পাচ্ছে ফ্রী ব্যবস্থাপত্র, ঔষধ, মাক্স এবং গরিব ও খেটে খাওয়া মানুষকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করে আসছেন তাতে ঈর্ষান্বিত হয়ে ছালিয়াকান্দি গ্রাম নিবাসি মিজানুর রহমান মনির পিতা মৃত. আব্দুর রশিদ ও আমপাল নিবাসি বশিরুজ্জামান পিতা মৃত. আব্দুল আলিম সরকার গং জনাব এ. এন. এম ওয়ালীউর রহমান মোল্লা কে প্রানে মেরে ফেলতে চায়।

গত ২০/১১/২০২০ রাত ১১.১৫ সময় আমপাল গ্রামের আলম ও মোসলেমের দোকানের সামনে মনির মাতাল অবস্থায় আসে তার সাথে যোগ দেয় বশির গং হামলা চালায়, শাররিক ভাবে লাঞ্চিত করে এবং অকথ্য ভাষায় গালাগালি করে মেরে ড্রেনে ফেলে দেওয়াসহ প্রান নাশের হুমকি দেয়।
২৫/১১/২০২০ তারিখ এ.এন.এম ওয়ালীউর রহমান মোল্লা নেয়ামতকান্দি বাজারে গেলে মনির ও তার লোকজন নিয়ে গতিরোধ করে অস্র -সস্র নিয়ে প্রানে মেরে ফেলতে হামলা চালায়। উপস্থিত লোকজনের হস্তক্ষেপে প্রানে বেঁচে যান তিনি ।

উল্লেখ্য, সরজমিন ঘুরে এবং স্থানীয় লোকজনের কাছে মনির গংদের ব্যাপারে জানতে চাইলে মানুষ ভয়ে তাদের ব্যাপারে মুখ খুলতে চায় না। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ব্যক্তি বলেন, তাদের কথা বলতে গিয়ে মরব নাকি, তারা খুব দুষ্ট ও খারাপ লোক, লোকজন বলেন থানা ও কোর্ট কাচারিতে খবর নেন তাহলে তাদের আমলনামার বিষয়ে কিছু বলতে হবে না। তাদের ব্যাপারে কথা বলতে গিয়ে মার খায়নি এমন লোক এলাকায় নাই। এক কথায় বলতে গেলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এমন কোন আকাম কুকাম নাই যে এরা করে না। জেল জুলুম কিছু করতে পারে না। পারিপারিক ভাবেও এরা স্বাধীনতা বিরুধী, দলেও অনুপ্রবেশকারী এবং গত ইউ পি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ছিলেন। বিগত সময়ে এলাকায় এমন কোন ন্যাক্কারজনক ঘটনা নাইযে তারা করেনাই বা করছে না।

আরো উল্লেখ্য যে, এলাকার মানুষ এই নৈরাজ্য ও বিব্রতকর অবস্থা এবং জিম্মিদশা থেকে মুক্তি চায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চায়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD