শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

শরীরে করোনা সংক্রমণ পরীক্ষা করবে রোবট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : শরীরে করোনাভাইরাস সংক্রমণ হয়েছে কিনা, তা পরীক্ষা করবে রোবট। সম্প্রতি মিশরের একজন প্রযুক্তিবিদ এক ধরনের রোবট তৈরি করেছেন, তা মানবদেহে করোনা পরীক্ষার পাশাপাশি তাপমাত্রাও মাপতে সক্ষম হবে। খবর রয়টার্সের।

মিশরের কায়রোর উত্তরাঞ্চলে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হয়েছে। করোনা চিকিৎসায় ব্যবহৃত এই রোবটের নকশা করেছেন মাহমুদ এল-কোমি নামে একজন প্রযুক্তিবিদ। তার উদ্ভাবিত এ রোবটের নাম কাইরা-৩।

রয়টার্সকে তিনি জানান, মানুষের চেয়েও বেশি যথাযথভাবে কাজ করে এই রোবট। মানুষ যাতে ভয় না পায়, সেদিকে বিবেচনা করে এর মুখমন্ডলকে মানুষের আকৃতিতে তৈরি করা হয়েছে। এমনভাবে রোবটকে গড়ে তোলা হয়েছে, মানুষ যাতে মনে না করে, একটি বাক্স হেঁটে চলছে।

মাহমুদ জানান, রোবটটির মাধ্যমে মানুষের রক্ত পরীক্ষার পাশাপাশি এক্সরেও করা যায়। এখন পর্যন্ত মানুষের কাছ থেকে এই রোবটকে ঘিরে ইতিবাচক সাড়া মিলছে বলেও জানান তিনি। এই রোবট করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে এবং সংক্রমণ ছড়ানো ঠেকাতে সাহায্য করতে পারবে বলেও আশা জানান তিনি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD