বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফতুল্লায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩৫ ঘর পুড়ে ছাই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩৫টি টিনের তৈরি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সব হারিয়ে পুড়ে যাওয়া বাড়ির লোকজন এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ফতুল্লার উত্তর নরসিংপুর-মুসলিমনগর সীমান্তবর্তী এলাকায় গিয়াস উদ্দিনের ভাড়াটিয়া বাড়িতে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সরু গলির কারণে ঘটনাস্থলে পৌঁছতেই ফায়ার সার্ভিস কর্মীদের ১ ঘণ্টা সময় লেগেছে। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর নারায়ণগঞ্জ ও বিসিক ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুনের সূত্রপাত কী কারণে হয়েছিল তা এখনও নির্দিষ্ট করে বলতে পারছেন না কেউ। এদিকে খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক। তিনি ক্ষতিগ্রস্থদের খোজঁখবর নিয়েছেন এবং সরকারি সাহায্যের ঘোষণা দিয়েছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD