শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

মাওলানা মামুনুলকে প্রতিহত করতে চট্টগ্রামে ছাত্রলীগের অবস্থান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে চট্টগ্রামে আগমন প্রতিহত করতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর এলাকা এবং হাটহাজারীতে অবস্থান নিয়েছে ছাত্রলীগ।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে হাটহাজারীতে সড়ক অবরোধ করা হয়েছে।

বঙ্গবন্ধুর ভাষ্কর্য নদীতে ফেলে দেওয়ার হুমকিসহ বিভিন্ন বিতর্কিত বক্তব্যের জন্য সমালোচিত হেফাজত নেতা মামুনুল ইসলামের চট্টগ্রামে আগমন প্রতিহত করার ঘোষণা দিয়ে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকেই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বিভিন্ন এলাকায় অবস্থান গ্রহণ করে প্রতিবাদ সমাবেশ করছে।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি বেসরকারি কারা পরিদর্শক ইয়াছিন আরাফাত কচি রাইজিংবিডিকে বলেন, যেখানেই মামুনুল হক সেখানই প্রতিরোধ করা হবে। জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দাতা মামুনুল হককে কোনভাবেই চট্টগ্রামের মাটিতে পা রাখতে দেওয়া হবে না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, মামুনুল হককে হাটহাজারীতে আগমন প্রতিহত করতে আমরা সড়কে অবস্থান নিয়েছি।

এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ এবং জেলা পুলিশ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD