শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মুজাহিদুল ইসলাম সেলিম করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন।

সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক আব্দুল্লাহ আল কাফি রতন সোমবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মুজাহিদুল ইসলাম সেলিম রোববার করোনার নমুনা পরীক্ষা করিয়েছেন, গতকালই রিপোর্ট এসেছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয়েছে।

৭২ বছর বয়সী সেলিম দীর্ঘদিন ধরে বাম রাজনীতির সঙ্গে জড়িত। ২০১২ সালে তিনি পার্টির দশম কংগ্রেসে সভাপতি নির্বাচিত হন। এর আগে গত শতকের নব্বইয়ের দশক থেকে তিনি সিপিবির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি ছাত্র ইউনিয়ন করতেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রথম সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছিলেন। তিনি ছাত্র ইউনিয়নের সভাপতি পদে ছিলেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD