শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

সাগরে গভীর নিম্নচাপ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। নিম্নচাপ ঘুর্ণিঝড়ে রূপ নিলেও এটির অবস্থান শ্রীলঙ্কায়। বাংলাদেশ উপকূলে ঘুর্ণিঝড় আসবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার (০১ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন বলেন, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ, পরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে আভাস রয়েছে।

ঘূর্ণিঝড়ে রূপ নিলেও এটির অবস্থান এখন শ্রীলঙ্কার দিকে। এর কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানান এই আবহাওয়াবিদ।

ডিসেম্বরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, এ মাসে বঙ্গোপসারে ১-২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটি বাংলাদেশ উপকূলে আসবে না।

আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD