রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

শিরোনাম :
হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে: রিজভী

১ কোটির বেশি অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব দেবেন বাইডেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ১ কোটি ১০ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দেবেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এ বিষয়ে বিল পাসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

সম্প্রতি মার্কিন টেলিভিশন এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন বাইডেন। ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মধ্যেই তিনি এ কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন।

বাইডেন বলেন, শিশুকালে বাবা-মার হাত ধরে বেআইনি পথে যুক্তরাষ্ট্রে আসার পর এখনও অনেকেই বৈধ হতে পারেননি। অথচ তারা এই দেশের আলো-বাতাসে বড় হয়েছেন, শিক্ষালাভ করেছেন।

এমন ৮ লক্ষাধিক তরুণ অভিবাসীর জন্য ওবামা প্রশাসন যে কর্মসূচি (ড্যাকা) শুরু করেছিল তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। যাদের বয়স ৩০ বছরের নিচে তারাও গ্রিন কার্ড পাবেন বলে উল্লেখ করেন বাইডেন।

ড্যাকা প্রোগ্রাম বাতিলের নির্বাহী আদেশ জারি করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সুপ্রিম কোর্ট সেই আদেশ স্থগিত করেছে।

পিউ রিসার্সের মতে, ২০১৩ সালে ১০.৫ মিলিয়ন অবৈধ অভিবাসীর মধ্যে প্রায় ৪.৯৯ মিলিয়ন মেক্সিকোর, ১.৯ মিলিয়ন মধ্য আমেরিকার এবং ১.৪৫ মিলিয়ন এশিয়ার।

এখন অনেকাংশেই এই সংখ্যা বেড়ে গেছে। প্রায় দুই-তৃতীয়াংশ অনিবন্ধিত অভিবাসী যুক্তরাষ্ট্রে ১০ বছরেরও বেশি সময় ধরে আছেন।

এর আগে অবৈধভাবে বসবাসরত অভিবাসী ইস্যুতে প্রেসিডেন্ট ওবামাও একই অঙ্গীকার করে ইউএস সিনেটে একটি বিল উত্থাপন করেছিলেন। কিন্তু রিপাবলিকানদের চরম অসহযোগিতায় তা পাস হয়নি।

২০০৮ সালে বিদায়ের প্রাক্কালে রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ বুশ একটি আদেশ দিয়েছিলেন। এর মাধ্যমে ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে আসার পর যারা অবৈধ অভিবাসীতে পরিণত হন, তাদেরকে নানা প্রক্রিয়ায় গ্রিন কার্ড ইস্যু করা হয়েছে। তবে যারা বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, তারা কোনো সুযোগই পাননি।

জো বাইডেনের অঙ্গীকার অনুযায়ী হয়তো ১ কোটি ১০ লাখ অভিবাসীর ভাগ্য প্রসন্ন হবে। তবে এ জন্য দরকার হবে প্রতিনিধি পরিষদের মতো ইউএস সিনেটেও ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা।

৩ নভেম্বরের নির্বাচন অনুযায়ী, সিনেটে ডেমোক্র্যাটরা ৪৮টি আসন ধরে রেখেছে। রিপাবলিকানদের আসন ৫০টি। জর্জিয়ায় দুই আসনের ‘রানঅফ’ নির্বাচন হবে ৫ জানুয়ারি। দুটিই ছিল রিপাবলিকানদের। সেগুলো ডেমোক্র্যাটরা দখলে সক্ষম হলেই বাইডেন তথা ডেমোক্র্যাটদের অভিবাসন ইস্যুতে কিছু করার পথ সুগম হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

অর্থাৎ উভয় দল সমান আসন পেলে ডেমোক্রেটরা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভোট পাবেন। তারা ৫১ ভোটের মালিক হতে পারলে অভিবাসন বিলটি পাসে আর কোনো সমস্যা হবে না।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD