শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ক্যামেরার সামনে টিকা নেবেন ওবামা, বুশ ও ক্লিনটন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : জনগণকে উৎসাহিত করতে টেলিভিশন ক্যামেরার সামনে করোনার টিকা নেবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন টিকার অনুমোদন দেওয়ার পর এর নিরাপত্তা সম্পর্কে জনগণের আস্থা বাড়াতে তারা এই উদ্যোগ নিচ্ছেন।

ধারণা করা হচ্ছে, অনেক আমেরিকানই করোনার টিকার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। অবশ্য বেশ কয়েকটি সংস্থার জনমত জরিপে সেই চিত্রই উঠে এসেছে।

গত আগস্টে ইপসোস-মোরির পরিচালিত জরিপে দেখা গেছে, এক তৃতীয়াংশ আমেরিকান টিকা নিতে আগ্রহী নয়।

বুধবার ওবামা জানিয়েছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা টিকার নিরাপত্তা নিশ্চিত করলেই তিনি টিকা নেওয়ার দৃশ্য ভিডিওতে রেকর্ড করবেন। জনগণকে টিকা নিতে উৎসাহিত করতে এটি প্রচারের ব্যবস্থা করবেন তিনি।

ক্লিনটনের প্রেস সেক্রেটারি অ্যাঙ্গেল আরিনা জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট প্রকাশ্যে টিকা নিবেন, যাতে জনগণ উৎসাহিত হয়।

বুশের চিফ অব স্টাফ ফ্রেডি ফোর্ড জানিয়েছেন, হোয়াইট হাউজের করোনাভাইরাস টাস্কফোর্সের সঙ্গে বুশ যোগাযোগ করেছেন। টিকাদান কর্মসূচির প্রচারে তিনি কী ধরনের সহযোগিতা করতে পারবেন সে বিষয়ে জানতে চেয়েছেন সাবেক প্রেসিডেন্ট।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD