শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু ২০ ডিসেম্বর, চলবে ৪ দিন জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজপথে থালাপতি বিজয়ের দল ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জরুরি বার্তা দিল মার্কিন দূতাবাস ড. ইউনূসকে হেনস্তা, রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্মের তীব্র নিন্দা গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক! পাঁচ দিনে চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি নেহা বোরাকে ছেড়ে দিল পুলিশ, আদালতে তোলা হবে দীপকেকে ইয়েমেনে যাত্রীবাহী বিমান লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

আল্লাহু আকবর, আল্লাহু আকবর’ বলতে বলতে আজানরত মুয়াজ্জিনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

ময়মনসিংহ প্রতিনিধি : ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর’ ধ্বনিতে মুসুল্লিদের জন্য নামাজের জন্য আহ্বান জানিয়ে আজানরত অবস্থায় মারা গেলেন আব্দুল কদ্দুছ (৬৫)।

তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার আগপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন। তিনি খান্দার গ্রামের মৃত সদর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী খান্দার গ্রামের মো. সুরুজ আলীর ছেলে মো. সবুজ মিয়া জানান, মাইকে দুইবার আল্লাহু আকবর ধ্বনি শোনার পরে আর কোনও আওয়াজ শুনতে পাননি। তিনি দৌড়ে গিয়ে দেখতে পান মসজিদের ভেতরে মুয়াজ্জিন মেঝেতে পড়ে রয়েছেন। মুসুল্লিরা দ্রুত ভেতরে গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মসজিদের ইমাম হাফেজ মো. শাফায়েত হোসাইন। তিনি জানান, জোহর নামাজের জন্য আজান দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন মুয়াজ্জিন আব্দুল কদ্দুছ।

তিনি এ মসজিদে দেড় যুগ ধরে তিনি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। ইমাম শাফায়েত আরও জানান, রাত এশার নামাজের পর পারবারিক গোরস্থানে দাফন করা হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD