শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পুলিশের বাধা উপেক্ষা করে ভাস্কর্যবিরোধী বিক্ষোভের চেষ্টা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিমাণে বিরোধিতা করে আসা হেফাজতে ইসলামের সমর্থকরা রাজধানীতে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভের চেষ্টা করেন। তখন পুলিশ তাদের সরিয়ে দেয়।

আজ শুক্রবার (৪ ডিসেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকারম মসজিদের পাশে ভাস্কর্য বিরোধীরা বিক্ষোভের চেষ্টা করে।

জুমার নামাজ শেষে বিক্ষোভকারীরা মসজিদের উত্তরগেটের সিঁড়িতে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করে। পুলিশ তাদের চলে যেতে বলে। তথন তারা- ‘লড়াই চাই, দুনিয়ার মুসলিম এক হও…’ বিভিন্ন স্লোগান দেয়। আধঘণ্টা স্লোগান দেওয়ার পর তারা সিঁড়ি থেকে নেমে যায়।

পরে ২টার দিকে একদল মুসল্লি মসজিদের উত্তরগেট দিয়ে বের হয়ে দৌঁড়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ তাদের বাধা দেয়। তারা পুলিশের বাধা অতিক্রম করে বিজয়নগরের দিকে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পল্টন মোড়ে পুলিশ বেরিকেড দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশের মতিঝিল জোনের এডিসি এনামুল হক মিঠু বলেন, ‘নামাজ শেষে এক দল মানুষ বেরিকেড ভেঙে নাইটেঙ্গেল মোড়, শাহবাগের দিকে যাওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে তারা উত্তেজিত হয়। পরে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ’

এডিসি আরও বলেন, ‘তাদের সামনে ব্যানার ছিল না। তারা হঠাৎ উত্তেজিত হয়ে মিছিল শুরু করে। তবে এই মুহূর্তে তাদের পরিচয় বলা সম্ভব হচ্ছে না।’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD