শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

স্বামীর পুরুষাঙ্গ কর্তন করলো স্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

খিুলনা প্রতিনিধি : খুলনায় স্বামীর পুরুষাঙ্গ কর্তন করেছে তার স্ত্রী। শুক্রবার (০৪ ডিসেম্বর) এ ঘটনা ঘটেছে।

জানা যায়, খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি মধ্যপাড়া এলাকায় আলামীন শেখের (৩৫) পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী সুবর্ণা বেগম। আহত আলামীন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেনা সদস্য আলামীন স্থানীয় মধ্যপাড়া এলাকার মৃত আহমেদ শেখের ছেলে।

পুলিশের সূত্রে জানা গেছে, শুক্রবার সেমাই রান্না করে তার মধ্যে ঘুমে ওষুধ দিয়ে স্বামীকে খাওয়ায় স্ত্রী সুবর্ণা বেগম। ঘুমিয়ে পড়লে বটি দিয়ে পুরুষাঙ্গ কেটে দিয়ে গলায় পোজ দেয়। এসময়ে পার্শ্ববর্তী লোকজন এসে রক্তাক্ত অবস্থায় আলামীন শেখকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করেন।

একাধিক সূত্রে জানা গেছে, গত ২৭ নভেম্বর ছুটি নিয়ে বাড়িতে আসতে দেরি করায় ক্ষুব্ধ হন স্ত্রী। স্বামীর বিরুদ্ধে প্রায় নির্যাতনের অভিযোগ রয়েছে সুর্বণা বেগমের। ১৩ বছরের সংসারে ছিনতিয়া নামের দশ বছরের একটি কণ্যা সন্তান রয়েছে এ দম্পতির।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, এঘটনায় অভিযুক্ত সুর্বণা বেগমকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD