শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

গৃহবধূর ধর্ষণ মামলায় কারাগারে কাজী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

ধামরাই প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে ধর্ষণের অভিযোগে এক গৃহবধূর দায়ের করা মামলায় ইউসুফ আলী (৪৫) নামে এক বিবাহ রেজিস্ট্রারকে (কাজী) কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (৪ ডিসেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিকা খানম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তার আগে মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার এসআই একেএম সাইদুজ্জামান আসামির পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। আদালত রিমান্ড শুনানির জন্য ৬ ডিসেম্বর দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, প্রায় এক মাস আগে বিয়ের কাবিনের অর্থের পরিমাণ এক লাখ থেকে তিন লাখ টাকা বাড়ানোর কথা বলে ভুক্তভোগী নারীকে নিজের অফিসে ডেকে নেন কাজী ইউসুফ আলী। ওই গৃহবধূ তার অফিসে গেলে প্রয়োজনীয় কাগজপত্র নেই জানিয়ে তাকে পৌর এলাকার ৮নং দক্ষিণপাড়ার নিজ ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী কাজী ইউসুফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) মামলা দায়ের করেন। মামলার পর ওইদিন বিকেলে উপজেলার ধামরাই পৌরসভার চন্দ্রাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD