শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

পঞ্চগড়ে আবারো সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা হিমালয়ের কন্যা পঞ্চগড়ে গত ১ মাস ধরে হ্রাস পাচ্ছে তাপমাত্রা। উত্তর দিক থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় শীতের দাপট দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আজ শনিবার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬ টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়। কয়েক দিনের তুলনায় তাপমাত্রা হ্রাস পাওয়ার পরও আজকের ১৪ দশমিক ৩ ডিগ্রিই সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।
আবহাওয়া অফিস জানায়, হিমালয়ের অতি নিকটে পঞ্চগড় অবস্থিত হওয়ায় সারা দেশের মধ্যে পঞ্চগড়ে শীতের তাপমাত্রা নিম্ন থাকে এবং মৌসুমে এ জেলায় প্রথম শীত নেমে যায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD