শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বরিশালে ত্রিমুখী সংঘর্ষ, পুলিশসহ আহত ৩৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় উলানিয়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাশাপাশি পুলিশের ক্যাম্প ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪৬টি ফাঁকা গুলি চালিয়েছে।

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে দক্ষিণ উলানিয়ার লালগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রুমা সরদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিষয়টি তার সমর্থকদের আহত করে। এ বিষয় নিয়ে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

অপরদিকে জরিমানার বিষয়টি নিয়ে নৌকা মার্কার প্রার্থী কাজী আব্দুল হালিম মিলন চৌধুরীর সমর্থকরা উল্লাস প্রকাশ করে। বিষয়টি ভালোভাবে নিতে পারেনি স্বতন্ত্র প্রার্থী রুমা সরদারের সমর্থকরা। এ ঘটনায় দুই পক্ষ রাত ৯টার পর দক্ষিণ উলানিয়ার লালগঞ্জ বাজার এলাকায় মুখোমুখি অবস্থান নেয় এবং ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়ায়।

একপর্যায়ে তারা পাল্টাপাল্টি ইট-পাটকেলও নিক্ষেপ করে। নির্বাচন উপলক্ষে লালগঞ্জ বাজারে স্থাপন করা অস্থায়ী ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে নিবৃত করার চেষ্টা চালায়। এ সময় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪৬টি ফাঁকা গুলি নিক্ষেপ করে।

এ সময় বিবাদমান দুই পক্ষ পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। ত্রিপক্ষীয় এই সংঘর্ষে দুই প্রার্থীর কমপক্ষে ২৫-৩০ জন সমর্থক আহত হন। পাশাপাশি ইটের আঘাতে ৬-৭ জন পুলিশ সদস্য আহত হয়।

তাদের মধ্যে এএসআই মো. সোহেল, কনস্টেবল রাজীব ও জাহিদকে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আজ শনিবার তাদের বরিশাল পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার ওসি আবিদুর রহমান জানান, আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি চালানো হয়েছে। হামলাকারীরা পুলিশ ক্যাম্পেও হামলা চালায়।

বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর মেহেন্দিগঞ্জের উলানিয়া দক্ষিণ এবং উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD