শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

১৭ বছর কামলা হয়ে আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও এখানে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। শিগগিরই এ পৌরসভার তফসিল ঘোষণা হবে এমন সম্ভাবনা মাথায় রেখে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন। এরই অংশ হিসেবে শনিবার বিকেলে বর্তমান মেয়র আওয়ামী লীগের এসএম মনিরুল হক তালুকদারের এক মতবিনিময় সভার আয়োজন করেন।

সভায় পৌরসভা ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম খানের সভাপতিত্বে আব্দুল আজিজ মেমোরিয়ার স্কুল মাঠে ওই নির্বাচনী মতবিনিময় পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাটি এক সময় জনসভায় জনসভায় রূপ নেয়।

সভায় অ্যাড. মনিরুল হক তালুকদার বলেন, ১৭ বছর মোরেলগঞ্জ পৌর সভার মেয়র হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। ঘুষ, দুনীর্তি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে জনসাধারণের কামলার কাজ করে আসছি। সুখ-দুঃখে সবার পাশে থেকেছি। আগামী দিনে আপনার পাশে থেকে কামলা হিসেবে পৌরবাসীর পাশে চাই।

এতে আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, পৌরসভা ৭ ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, উপজেলা তাঁতীলীগ সাধারণ সম্পাদক কে এম শহিদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, এস এম মনিরুল হক তালুকদার মোরেলগঞ্জ পৌরসভায় একটানা ১৭ বছর মোমবাতি, ঘড়ি ও নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়ে আসছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD