শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

হবিগঞ্জের শাহাজিবাজার আউটার এলাকায় তেলবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার (৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জের স্টেশন মাস্টার বিএম সাইফুল ইসলাম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ জানায়, তেলবাহী ট্রেন চারটি বগি লাইনচ্যুত হওয়ার পর থেকেই দুটি বগি থেকে তেল পড়া শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর দুইটায় আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে। তবে লাইনচ্যুত বগি উদ্ধারে কত সময় লাগতে পারে সংশ্লিষ্টরা এখনো এ ব্যাপারে কিছু জানাতে পারেননি।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর জানান, দুর্ঘটনায় বিপুল পরিমাণ তেলের ক্ষতি হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে, তা তিনি বলতে পারছেন না।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD