শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হবিগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

হবিগঞ্জের নবীগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিলম চন্দ্র কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলার সাতাইহাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে সিলেটমুখী বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা তিন যাত্রীর মৃত‌্যু হয়।

ওসি বিলম চন্দ্র কর্মকার জানান, বাসের ধাক্কায় অটোরিকশারটি দুমড়ে মুচড়ে গেছে। যানটির ভেতরে আরও কয়েকজন যাত্রী আছে। তাদের উদ্ধারে কাজ চলছে। এছাড়া অটোরিকশাটিকে ধাক্কা দেওয়ার পর বাসটিও রাস্তার পাশে নিচু জমিতে নেমে যায়। বাস উদ্ধারেও কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD