শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

একটি কাক বাঁচাতে ফায়ার সার্ভিসের অভিযান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

ঘুড়ির সুতোয় আটকে গিয়ে গাছে মঙ্গলবার সকাল থেকে ঝুলছিল একটি কাক। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে কাকটিকে উদ্ধার অভিযান শুরু করেন।

বুধবার সকালে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার সড়ক ডিভাইডারের একটি গাছ থেকে কাকটিকে উদ্ধার করা হয়। এতে প্রাণে বেঁচে যায় কাকটি।

কাকটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসে ফোন করেছিলেন উজ্জ্বল হোসেন নামের এক ব্যক্তি। লক্ষ্মীপুর এলাকার একটি ওষুধের দোকানের কর্মী তিনি।

উজ্জ্বল জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি কাকটিকে গাছের ডালে ঝুলতে দেখেন। এরপর আর খেয়াল করেননি। পরে বুধবার সকালে দোকানে এসে তিনি কাকটিকে আগের দিনের মতোই ঝুলতে দেখেন। এরপর খবর দেন ফায়ার সার্ভিসে।

উজ্জ্বল বলেন, একটা পাখি সারাদিন-সারারাত গাছের ডালে ঝুলছিল। তার কষ্ট হচ্ছিল। এটা দেখেই আমি ফায়ার সার্ভিসে ফোন করি। কিছুক্ষণের মধ্যেই একটি গাড়ি ও মই নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করেন।

এই উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের স্টেশন অফিসার লতিফুল বারী নিজেই যান। তিনি জানান, গাছের ডালে আটকে ছিল একটি ঘুড়ি। সেই ঘুড়ির সুতোয় আটকা পড়েছিল কাকটি। তাদের কর্মীরা মই নিয়ে গাছে উঠে সুতোটি কেটে দেন। তখন কাকটা ওড়ার চেষ্টা করে। কিন্তু অসুস্থ থাকার কারণে খুব বেশি উড়তে পারেনি। মাটিতে এসে নামে সেটি। তখন কাকটিকে উদ্ধার করে উজ্জ্বলের হেফাজতে দেয়া হয়েছে।

উজ্জ্বল জানান, তার দেখার পর থেকে কাকটি প্রায় ২৪ ঘণ্টা উল্টো হয়ে ঝুলেছিল। তাই এই মুহূর্তে উড়তে পারছে না। কাকটিকে তিনি একটি গাছের ডালের ওপরে বসিয়ে কেক ও পানি দিয়েছেন। সে খেয়েছে। তিনি নজর রাখছেন। আশা করছেন, কাকটি উড়তে পারবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD