শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শাহজালাল বিমানবন্দরে আড়াইশ’ কেজি ওজনের বোমা উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে সিলিন্ডার সদৃশ বোমা উদ্ধার করা হয়েছে। মাটি খোঁড়ার সময় প্রায় আড়াইশ’ কেজি ওজনের এই সিলিন্ডার সদৃশ বোমাটি উদ্ধার করা হয়।

বুধবার বিকালে উদ্ধার হওয়া বোমাটি নিষ্ক্রিয় করতে কাজ করছে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।

বিমানবন্দর সূত্র জানায়, টার্মিনাল নির্মাণ কাজের পাইলিংয়ের সময় শ্রমিকরা মাটির প্রায় ৩ মিটার গভীরে সিলিন্ডারের মতো বোমা দেখতে পায়। বিষয়টি তারা কর্তৃপক্ষকে জানায়। সঙ্গে সঙ্গেই বিষয়টি বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানায় কর্তৃপক্ষ। তারা ঘটনাস্থলে এসে নিশ্চিত করে এটি একটি বোমা। যার ওজন ২৩০ কেজি।

তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, সিলিন্ডারটির ভেতরে রয়েছে সক্রিয় বিস্ফোরক। বোমাটি নিষ্ক্রিয় করতে বিমান বাহিনীর ময়মনসিংহ রসুলপুর ঘাঁটিতে ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে।

এ ছাড়া টার্মিনালে কর্মরত কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD