শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা: ফরিদপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বৃহত্তর ফরিদপুরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সাংবিধানিক মর্যাদা সমুজ্জ্বল রাখার লক্ষ্যে ফরিদপুরে কর্মকর্তা কর্মচারীরা এক সমাবেশের আয়োজন করেছেন। সমাবেশে জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ, স্বাস্থ্য, শিক্ষা, প্রকৌশল, কৃষিসহ এ জেলার সকল কর্মকর্তা কর্মচারীরা সম্প্রতি দেশব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে অবমাননাকর বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে স্থানীয় জসীমউদ্দীন অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ; বঙ্গবন্ধুর যেকোনো ধরনের অবমাননা বা সম্মানহানি সেটি বাংলাদেশের সম্মান হানিরই নামান্তর যা কোন দেশ প্রেমিক নাগরিকের পক্ষে তা মেনে নেওয়া সম্ভব নয়।”

সাংবিধানিকভাবে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মচারীর দায়িত্ব হচ্ছে, সংবিধানের সুরক্ষা নিশ্চিত করা; আর সেই সংবিধানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তার মর্যাদা সমুন্নত রাখার বিধান করা হয়েছে। কেউ যদি সংবিধানের সেই বিধানাবলীর লংঘন করেন তা বাংলাদেশের মূল আইন (Principal Law) লংঘন তথা রাষ্ট্রদ্রোহিতার সামিল।

সমাবেশে উপস্থিত জেলা প্রশাসক অতুল সরকার, বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সেলিম মিয়া, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হামিদ, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান স্বাচিব সভাপতি ডা. এম এ জলিল, বিএমএ সভাপতি প্রফেসর ড. আ.স.ম জাহাঙ্গীর চৌধুরী টিটো, কেআইবি সভাপতি ও উপপরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর ড. হযরত আলী, সাংবাদিক ও শিক্ষাবিদ প্রফেসর মো. শাহজহান, বিসিএস শিক্ষা সমিতি ও সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, বিসিএস শিক্ষা সমিতির প্রফেসর মো. সিরাজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, প্রথম আলোর প্রতিনিধি পান্না বালা, আইবিইবি সভাপতি একেএম শামসুল আলম, সাধারন সম্পাদক ড. মিজানুর রহমান, বঙ্গবন্ধু ডিপ্লোমা পরিষদের সিনিয়র সহসভাপতি মুজাহিদুর রহমান, নার্সিং এসোসিয়েশন সভাপতি আফসানা শান্তা, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখা সাধারণ সম্পাক মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুল ইসলাম কাজল, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদ নজরুল ইসলাম, কালেক্টরেট ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস প্রমুখসহ বিভিন্ন পেশাজীবী অ্যাসোসিয়েশনের সভাপতি সেক্রেটারি বক্তব্য প্রদান করেন।

জাতির পিতার অসম্মানের বিরুদ্ধে প্রয়োজনে তারা সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলতে কার্পণ্য বোধ করবেন না বলে দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন। দেশের বিরাজমান সংবিধান ও আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা দেখিয়ে সকল নাগরিককে তার নিজ নিজ কর্তব্য পালন করার জন্য বক্তারা অনুরোধ জানান। উন্নয়নের অদম্য গতিতে ছুটে চলা বাংলাদেশের উন্নয়ন যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেজন্য সকলকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়।

এর আগে এই সমাবেশের প্রতি সংহতি জানিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আনসার কমান্ডার ও ফায়ার ব্রিগেডের কর্মকর্তাদের নেতৃত্বে পুলিশ আনসার ও ফায়ার ব্রিগেডের সুসজ্জিত সদস্যদের এক প্রতিরোধ পদযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্বাস্থ্য, শিক্ষা, প্রকৌশল সহ অন্যান্য বিভাগের কর্মচারীরাও অনুরূপ পদযাত্রা করে সমাবেশ স্থলে উপস্থিত হন। প্রজাতন্ত্রের কর্মচারীদের এ ধরনের ব্যতিক্রমী প্রতিরোধ কর্মসূচি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী স্থানীয় সকল জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাবেশের সূচনা ও সমাপ্তি ঘটে। “জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” এই ঘোষণা কে সামনে রেখে সভায় সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একটি শপথ বাক্য পাঠ করেন। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে জেলা প্রশাসক জনাব অতুল সরকারের সভাপতিত্বে সভার কার্যক্রম পরিচালিত হয়। সভায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধ : বাংলাদেশ বিষয়ক একটি সেমিনার পেপারও উপস্থাপন করা হয়; যেখানে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয় হয়।

সমাবেশে প্রবন্ধ পাঠ করেন সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক রেজভী জামান, উপস্থাপনা করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD