শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু সোমবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হতে পারে সোমবার।

রোববার (১৩ ডিসেম্বর) বিভিন্ন অঙ্গরাজ্যে টিকা পৌঁছানোর কাজ সম্পন্ন হতে পারে।

টিকা সরবরাহের দায়িত্বে থাকা মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা জেনারেল গুস্তাভ পারনা শনিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

তিনি বলেন, সোমবার স্থানীয় সময় সকাল নাগাদ টিকা দেওয়া শুরু হতে পারে।

এর আগে গত শুক্রবার মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। তারপরই দেশজুড়ে টিকা পৌঁছানোর কাজ শুরু হয়ে যায়। ফাইজারের টিকাটি উদ্ভাবনে সহযোগিতা করেছে জার্মানির জৈব প্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক। এ টিকা ১৬ বছর বা তার বেশি বয়সীদের দেওয়া হবে বলে জানিয়েছে এফডিএ।

প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিনের অনুমোদন দেয় যুক্তরাজ্য। এরপর বাহরাইন, কানাডা এবং সৌদি আরব টিকাটি ব্যবহারের অনুমোদন দেয়। যুক্তরাষ্ট্র ৫ম দেশ হিসেবে ফাইজারের করোনা টিকার অনুমোদন দিল।

ফাইজার-বায়োএনটেকের দাবি, তাদের উদ্ভাবিত করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর। এ সপ্তাহ থেকে টিকা দেওয়া শুরু হলেও মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আগামী তিন মাস দেশের করোনা পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD