শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্ব জুড়ে কাজ করছে না গুগলের সেবা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

কাজ করছে না গুগল। শুধু গুগল নয়, সেইসঙ্গে গুগলের পরিসেবা জিমেইল ও ইউটিউবও কাজ করা বন্ধ করে দিয়েছে। হঠাৎ এ সব পরিষেবা বন্ধ হয়ে যায়। এর কারণে সমস্যায় পড়েছেন অসংখ্য ব্যবহারকারী।

ডাউন ডিটেকটর ওয়েবসাইটে দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে। আজ সোমবার বিকেল ৪টা থেকে এই সমস্যা শুরু হয়েছে। গুগল ড্রাইভ, হ্যাংআউটস, মিট, প্লে, ডুয়ো-সহ গুগলের প্রায় সব পরিষেবা ব্যাহত হয়েছে বলে জানিয়েছে তারা।

জিমেইলে লগইন করতে গেলে বলা হচ্ছে, আমরা দুঃখিত, সাময়িকভাবে আপনার অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে না। অসুবিধার জন্য আমরা ক্ষমা চাইছি এবং কয়েক মিনিট পর আবারও চেষ্টা করার পরামর্শ দিচ্ছি। পরিষেবার বর্তমান অবস্থা জানতে জি স্যুইট স্ট্যাটাস ড্যাশবোর্ড দেখতে পারেন। একইভাবে ইউটিউব খোলার ক্ষেত্রে সমস্যার মুখে পড়েছে ব্যবহারকারীরা। তাতে দেখানো হচ্ছে, কিছু ভুল হয়েছে। গুগল ডকসেও একই সমস্যা হচ্ছে। অধিকাংশ ব্যবহারকারীদের মেসেজ দেওয়া হচ্ছে, সমস্যার মুখে পড়েছে গুগল ডকস।

তবে এখনো পর্যন্ত গুগলের তরফ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে এই বিষয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD