শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

কিশোরগঞ্জে প্রথম থানায় “হিম ঘর” উদ্বোধন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

নীলফামারীর কিশোরগঞ্জ থানায় উদ্বোধন করা হলো “হিমঘর”। থানা চত্বরে লাশ থাকার নির্দিষ্ট কোন জায়গা না থাকায় কয়েক মাস আগে যোগদান করা ওসি আব্দুল আউয়াল এ পরিকল্পনা নেন। এক বিশিষ্ট ব্যবসায়ীর সহযোগিতায় হিম ঘরের কাজ শুরুও করেন। কাজ শেষে আজ সোমবার এ ঘরটির শুভ উদ্বোধন করেন নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম।

ওসি আব্দুল আউয়াল এ থানায় যোগদান করার পর দেখতে পান অস্বাভাবিক মৃত্যু ব্যক্তির লাশ থানা প্রশাসনিক ভবনের সামনে রাখা হয়। এটি দেখে তাঁর মাথায় বিদেশে মিশনরত্ব অবস্থার চিত্র ফুটে উঠে। সেসব দেশের বাস্তব অভিজ্ঞতা থেকে একটি হিম ঘর তৈরির আইডিয়া মাথায় আসে তার। ঘরটি নির্মাণে সহযোগিতা চাইলে এক ব্যবসায়ী সহযোগিতা করেন। শুরু হয় ঘর নির্মাণ। প্রায় ৩ মাসে ঘরটির নির্মাণ কাজ শেষ হলে আজ হিম ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন করা হয়। ফিতা কেটে এটির উদ্বোধন করেন নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম।

এসময় উপস্থিত ছিলেন নীলফামারীর সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পিপিএম (সেবা), কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) মফিজুল ইসলাম প্রমুখ। পরে থানা চত্বরে নীলফামারীর সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পিপিএম (সেবা) কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD