শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নাসুমকে মারতে যাওয়ায় শাস্তি হলো মুশফিকের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মঞ্চে গতকাল বঙ্গবন্ধু ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে সতীর্থ নাসুম আহমেদের ওপর বল ছুড়ে মারতে গিয়েছিলেন ঢাকা অধিনায়ক মুশফিকুর রহিম। এ নিয়ে মিডিয়া আর সোশ্যাল সাইটে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় আজ সকালে মুশফিক সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন হবে না বলেও প্রতিজ্ঞা করেন। নাসুমও এক বিবৃতিতে বিষয়টি নিয়ে আলোচনা থামাতে বলেছেন। তবে শাস্তি এড়াতে পারেননি মুশফিক।

বিসিবির কোড অব কনডাক্ট অনুযায়ী, মুশফিককে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরেটি পয়েন্ট। বিসিবির কোড অব কনডাক্ট (২.৬) অনুযায়ী এটা একটা লেভেল ১ অপরাধ। গতকাল ম্যাচ শেষে দুই ফিল্ড আম্পায়ার গাজী সোহেল এবং মাহফুজুর রহমান, থার্ড আম্পায়ার মাসুদুল রহমান মুকুল, চতুর্থ আম্পায়ার মুহিদুজ্জামান স্বপন এই অভিযোগ আনেন। প্রমাণের ভিত্তিতে ম্যাচ রেফারি রকিবুল হাসান মুশফিকের শাস্তি ঘোষণা করেন।

মুশিকুর রহিম তার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করে নেওয়ায় আলাদা করে শুনানির প্রয়োজন হয়নি। আর্টিকেল ৭.৫ অনুযায়ী, মুশফিক যদি এই টুর্নামেন্টে ৪টি ডিমেরিট পয়েন্ট পান তাহলে তিনি নিষিদ্ধ হতে পারেন। ৪টি ডিমেরিট পয়েন্ট পেলে ১ ম্যাচ নিষিদ্ধ হতে হবে মুশফিককে। এই ধরণের অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ম শাস্তি হলো সতর্ক করা আর সর্বোচ্চ শাস্তি ৫০ শতাংশ ম্যাচ ফি কর্তনের পাশাপাশি ১/২টি ডিমেরিট পয়েন্ট।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD