বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

দ্বিতীয় কন্যার বাবা হলেন সাকিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

 

যুক্তরাষ্ট্রে আজ শুক্রবার থেকেই শুরু হয়ে গেছে পবিত্র মাহে রমজান। পবিত্র এই মাসের প্রথম দিনই দ্বিতীয় কন্যার বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শুক্রবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন সাকিবের এক ঘনিষ্ঠ সূত্র। তিনি জানান, বিকেল সাড়ে ৪টার দিকে নিউইয়র্কের স্থানীয় এক হাসপাতালে দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। বর্তমানে মা ও নবজাতক দুইজনই সুস্থ আছেন।

অবশ্য সুখবরটা জানা গিয়েছিল প্রায় মাসখানেক আগেই। তখন সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে মহামারি করোনার প্রাদুর্ভাবের মধ্যেই যুক্তরাষ্ট্রে উড়াল দেন সাকিব। সেখানে গিয়ে প্রথমে স্থানীয় একটি হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন। এরপরই স্ত্রী-সন্তানের কাছে যান তিনি।

তখন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ঘরে নতুন অতিথি আসার ইঙ্গিত দেন তিনি। সঙ্গে বড় মেয়ে আলায়না হাসান অব্রির একটি ছবি পোস্ট করেন। ছবিতে আলায়নার হাতে একটি ছোট্ট জামা ছিল। আর ক্যাপশনে লেখা ছিল ‘বাসায় স্বাগতম’।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD