শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২ টেস্ট ও ৩ ওয়ানডে খেলতে ঢাকা আসছে ওয়েস্ট ইন্ডিজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে ক্যারিবিয়ানরা। আগামী ১০ জানুয়ারি সফরকারীরা বাংলাদেশে আসবেন। কোয়ারেন্টাইন শেষে ২০ জানুয়ারি ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দেশের ক্রিকেটীয় লড়াই। শেষ দুটি ওয়ানডে ২২ ও ২৫ জানুয়ারি। প্রথম দুই ম্যাচ মিরপুরে হলেও শেষটি হবে চট্টগ্রামে।

বন্দরনগরীতেই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ৩ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি শেষ টেস্ট খেলতে ঢাকায় ফিরবে দুই দল।

প্রাথমিক সূচি অনুযায়ী তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হলেও দুই বোর্ডের আলোচনার প্রেক্ষিতে একটি ম্যাচ কমানো হয়েছে। সঙ্গে বাতিল করেছে টি-টোয়েন্টি সিরিজ।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘টেস্ট ম্যাচ কমলেও পয়েন্টে প্রভাব পড়বে না। টেস্ট চ্যাম্পিয়নশিপ দুই টেস্ট করে হিসেব করা হবে।’ এছাড়া টি-টোয়েন্টি সিরিজ নিয়ে তার ভাষ্য, ‘বর্তমান পরিস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আমরা আলোচনা করেছি। দুই বোর্ডই পরে কোনও এক সুবিধাজনক সময়ে টি-টোয়েন্টি সিরিজটি খেলায় সম্মতি দিয়েছে।’

বাংলাদেশে আসার আগে সফরকারী দলের প্রত্যেককে কোভিড নেগেটিভ সার্টিফিকেট পেতে হবে। বাংলাদেশে পা রেখে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। কোয়ারেন্টাইনের প্রথম তিনদিন ক্রিকেটাররা হোটেল রুমে থাকবেন। তৃতীয় দিনের পর দ্বিতীয় টেস্ট। তা নেগেটিভ আসার পর নিজেদের স্কোয়াডের ভেতরে অনুশীলন শুরু হবে। সেখানে অন্য কাউকে যুক্ত করা হবে না। সাত দিন পর অন্যদের সংস্পর্শে যেতে পারবেন খেলোয়াড়রা। বাংলাদেশের নেট খেলোয়াড়দের নিয়ে সেশন তখনই শুরু হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD