শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাঘা যতীনের ভাস্কর্য ভাংচুর, পুলিশ হেফাজতে কলেজ অধ্যক্ষসহ ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

কুষ্টিয়ার কুমারখালী কয়া কলেজের সামনে নির্মিত ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রনায়ক বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য রাতের আঁধারে ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। জিজ্ঞাসাবাদের জন্য কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নিজামুল হক চুন্নু, অধ্যক্ষ হারুনর রশিদ ও নৈশপ্রহরী খলিলুর রহমানকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

শুক্রবার সকালে স্থানীয়রা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙা দেখে প্রশাসনকে অবহিত করলে তারা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায়।

উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান জানান, বিপ্লবী বীর বাঘা যতীনের মুখ ও নাকের একাংশ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। কুষ্টিয়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার পর প্রশাসনিকভাবে দুর্বৃত্তদের যেভাবে আটক করা হয়েছে এ ঘটনায়ও খুব দ্রুত দোষীদের খুঁজে বের করা হবে।

কুমারখালী থানার ওসি মো. মজিবুর রহমান জানান, ইতোমধ্যে গোয়েন্দা সংস্থাসহ প্রশাসনের বিভিন্ন দফতরকে কাজে লাগানো হয়েছে। দোষীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, দোষীদের খুঁজে বের করতে কলেজের সভাপতি, অধ্যক্ষ ও নৈশপ্রহরীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD