শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রবিবার ঢাকার তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

নীলফামারী, পঞ্চগড় ও কুড়িগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর-পশ্চিমাংশের কোথাও কোথাও শৈত্য প্রবাহ বিস্তার লাভ করতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

এদিকে পাল্লা দিয়ে নামতে শুরু করেছে ঢাকার তাপমাত্রাও। মাত্র ২৪ ঘণ্টায় শনিবার ঢাকার তাপমাত্রা কমেছে তিন ডিগ্রি। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা আরো কমে যেতে পারে। আগামী দুই-একদিন এ অবস্থা চলবে। এরপর থেকে আবার বাড়তে শুরু করবে তাপমাত্রা।

আন্তর্জাতিক আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা ওয়েদার ফোরকাস্ট জানিয়েছে আগামীকাল রবিবার (২০ ডিসেম্বর) ভোরে ঢাকার তাপমাত্রা নেমে আসতে পারে ১১ ডিগ্রি সেলসিয়াসে। এদিন সন্ধ্যা ৬টা থেকেই দ্রুত নামতে শুরু করবে তাপমাত্রা।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে জানিয়েছেন, দেশের মধ্যাঞ্চলের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব জেলার মধ্যে রয়েছে টাঙ্গাইল, ফরিদপুর, শ্রীমঙ্গল, যশোর, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জেলা। এসব জেলায় তাপমাত্রা আট থেকে নয়ের মধ্যে ওঠানামা করছে।

২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে।

উল্লেখ্য, বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০১৮ সালের ৮ জানুয়ারি দেশের সবচেয়ে উত্তরে পঞ্চগড়ের তেঁতুলিয়াতে। সেদিন তেঁতুলিয়াতে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD