শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পদ্মায় ধরা পড়ল বিশাল আকৃতির বোয়াল ও কাতল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির কাতল ও বোয়াল মাছ। মাছ দুটি ৭২ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয় বলে জানা গেছে।

রোববার ভোরে দৌলতদিয়া ১নং ফেরিঘাটের উজানে পদ্মা-যমুনা নদীর মোহনায় জাল ফেললে দৌলতদিয়া ছাত্তার মেম্বারপাড়ার জেলে জামাল হালদারের জালে ২১ কেজি ২০০ গ্রাম ওজনের কাতল ও ধাওয়াপাড়া ঘাটের জেলে শুকুর হালদারের জালে ২১ কেজি ওজনের বোয়াল মাছ ধরা পড়ে।

জানা যায়, সকাল ৭টার দিকে জেলেরা মাছ দুটি বিক্রি করতে দৌলতদিয়া বাইপাস সড়কের মৎস্য আড়তে আনলে এ সময় উৎসুক জনতা মাছ দুটি দেখতে ভিড় জমান। পরে মাছ দুটি নিলামে উঠলে ২১ কেজি ওজনের বোয়াল মাছটি ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা ২ হাজার ১০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ১০০ টাকা দিয়ে ক্রয় করে তাৎক্ষণিক ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ২০০ টাকা দরে ৪৬ হাজার ২০০ টাকায় বিক্রি করেন। ২১ কেজি ২০০ গ্রাম ওজনের কাতল মাছটি আরেক মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ২৮ হাজার ৬২০ টাকায় ক্রয় করে বেশি লাভের আশায় বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এ মৌসুমে এখন পদ্মা নদীতে মাঝে মধ্যেই বড় মাছ পাওয়া যাচ্ছে। তবে মিঠাপানির সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন খুব একটা দেখা যায় না। এ ধরনের মাছ সাধারণত ফ্যাশন, দশন, কৌনা, কচাল ও চাকাওয়ালা ঘাইলা ব্যাড় জালে ধরা পড়ে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD