শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টিএসসি চত্বর ভেঙে বহুতল ভবন হচ্ছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভেঙে নতুন রূপে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ইতোমধ্যেই স্থপতিরা নকশা প্রণয়নের কাজ শেষ করেছেন। প্রস্তুত করা নকশা আগামীকাল সোমবার গণপূর্তের সংশ্লিষ্ট প্রকৌশলীর কাছে জমা দেওয়ার কথা রয়েছে।

বর্তমানে যে ভবন আছে, সেখানে স্থান সংকুলন হওয়ায় নতুন বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক বহুতল ভবনটিতে থাকবে ইনডোর গেমস রুম, থিয়েটার, সংগীতকক্ষ, নৃত্যমঞ্চ, ক্যাফেটেরিয়া, টিচার্স লাউঞ্জ, গাড়ি পার্কিংয়ের জন্য তিনতলা বিশিষ্ট স্থান ও অতিথি কক্ষ রাখা হবে।

জানা গেছে, ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপনের আগেই টিএসসি’র পুরনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করা হবে। নতুন ভবন নির্মাণের দায়িত্বে রয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্ত অধিদপ্তর। বর্তমানে টিএসসি’র ভবনটির জন্য ১৯৬০ সালে গ্রিক স্থপতি ও পরিকল্পনাকারী কন্সটান্টিন অ্যাপোস্টলোস ডক্সিয়াডেস নকশা করেন। পরবর্তীতে টিএসসি ভবনটি তৎকালীন জেনারেল আইয়ুব খানের পাকিস্তানি সামরিক সরকারের তথাকথিত উন্নয়নের দশকের (১৯৫৮ থেকে ১৯৬৮ সময়কাল) অংশ হিসাবে নির্মিত হয়েছিল।

ঢাবি’র নির্বাহী প্রকৌশলী (সিভিল) মোঃ আব্দুল মান্নান বলেন, টিএসসিতে নতুন আঙ্গিকে প্রকল্প তৈরি করতে পিডব্লিউডি’র সুপারিশ অনুযায়ী আমরা আমাদের প্রয়োজনীয় তালিকা জমা দিয়েছি। টিএসসিতে নতুন আঙ্কিকের প্রকল্প হবে, পুনর্নিমাণ নয়। সুপারিশ জমা দেওয়ার পর টিএসসিতে বহুতল ভবন নিয়ে আর কোনো কথা হয়নি।

টিএসসি’র ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ আলি আকবর বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্বলিত তালিকা দিয়েছেন। পরবর্তীতে সেটি পিডব্লিউডি’কে দেওয়া হয়েছে।

পিডব্লিউডি’র ঢাকা সার্কেল-১৪ এর নির্বাহী প্রকৌশলী মোঃ মাহাবুবুর রহমান বলেন, টিএসসি ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণ করা হবে। সেখানে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে। ইতোমধ্যেই স্থপতিরা নকশা প্রস্তুত করেছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD