শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

দরিদ্র ও বিধবা নারীদের সাবলম্বি করতে ছাগল পালন কর্মসূচির উদ্বোধন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

শহিদুল ইসলাম শাহিন, বিশেষ প্রতিনিধি, (উত্তরবঙ্গ) : দরিদ্র ও বিধবা নারীদের সাবলম্বি করতে ছাগল পালন কর্মসূচির উদ্বোধন করেছে আর কে স্বনির্ভরতা।

গাইরান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ২ নং নলডাঙ্গা ইউনিয়নে পরীক্ষামূলক ভাবে এই প্রকল্পটি চালু করেছে হামিদা ডাক এন্ড ফিস ফার্মের অঙ্গ প্রতিষ্ঠান আর কে স্বনির্ভরতা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি এ্যাভোকেট আনোয়ারুল আজিম, সদ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদিন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহিন চোকদার, যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার রাসেলসহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে আনোয়ারুল আজিম বলেন, দরিদ্র ও বিধবা নারীদের সাবলম্বি করতে সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের এগিয়ে আসা প্রয়োজন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন, যে যার অবস্থান থেকে সমাজের দুস্থ্য ও দরিদ্র্য মানুষগুলোর সাবলম্বি হওয়ার উদ্যোগ নেয়া জরুরী।

ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বাক শাহরিয়ার রাসেল বলেন, জননেত্রী শেখ হাসিনা দরিদ্র্যতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমাদের সরকলের স্ব স্ব অবস্থান থেকে এই যুদ্ধে শরীক হতে হবে।

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহিন চোকদার বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়নে দেশের প্রতিটি অঞ্চলে এ ধরনের প্রকল্পের মাধ্যমে দরিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষদের সাবলম্বি করে তোলার উদ্যোগ গ্রহণ করতে হবে।

আর কে স্বনির্ভরতার ব্যবস্থাপনা পরিচালক রুবী কাওসার বলেন, করোনা পরবর্তি সময়ে গ্রামীন অর্থনীতিকে আবারো পুরনো রূপে ফেরাতে প্রথম ধাপে ২০ জন দরিদ্র ও বিধবা নারীদের নিয়ে আমাদের পরীক্ষামূলক ভাবে প্রকল্পটি চালু করেছি। তিনি আরো বলেন, কয়েকটি ধাপে আমরা ১০০ জন দুস্থ্য এবং বিধবা নারীদের ছাগল প্রদান করবো এবং এর পাশাপাশি মহিলাদের বিভিন্ন ধরনের হাতের কাজের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবো।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, হামিদা ডাক এন্ড ফিস ফার্মের ব্যবস্থাপনা পরিচালক ইমরুল কাওসার ইমন, সাংবাদিক শহিদুল ইসলাম শাহীন, হামিদা ডাক এন্ড ফিস ফার্মের পরিচালক ও শামিম মিয়া, জেনারেল ম্যানেজার নাহিদ আনছারী।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD