শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

যুক্তরাষ্ট্রে প্রতিদিন করোনা টিকা নিচ্ছেন ১ লাখ মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ১ লাখ মানুষ করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার প্রথম ডোজ নিচ্ছেন। ১৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া টিকা কর্মসূচিতে গত ১০ দিনে ১০ লাখের বেশি মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন।

এই ঘটনা দেশটির ইতিহাসে বৃহত্তম টিকাদান কর্মসূচির এক মাইলফলক। তবে এই সময়ের মধ্যে যে গতিতে মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য ছিল, সেটি পূরণ হয়নি বলে স্বীকার করেছেন সরকারি কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দেওয়া হয় ১০ ডিসেম্বর। কয়েকদিন পর অনুমোদিত হয় মডার্নার ভ্যাকসিন।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে গত ১৪ ডিসেম্বর এ দেশের ইতিহাসের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ পর্যন্ত ১০ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। এটি একটি ঐতিহাসিক মাইলফলক। তবে আমরা স্বীকার করছি, আমাদের সামনের পথ চ্যালেঞ্জের।’

রেডফিন্ড আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ টিকার সরবরাহ সীমিত। আসছে সপ্তাহ ও মাসগুলোয় এ সরবরাহ বাড়বে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের প্রায় ৩০ লাখ টিকা আনা হয়েছে। এ সপ্তাহে ফাইজারের আরও ২০ লাখ ও মডার্নার ৬০ লাখ ডোজ টিকা পাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD