শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

যুক্তরাষ্ট্রে চিকিৎসা না পেয়ে করোনায় কৃষ্ণাঙ্গ চিকিৎসকের মৃত্যু!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত এক কৃষ্ণাঙ্গ চিকিৎসকের সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে দেশটির একটি হাসপাতালের বিরুদ্ধে।

ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ওই ৫২ বছর বয়সী নারী কৃষ্ণাঙ্গ চিকিৎসক মৃত্যুর আগে চিকিৎসকের বিরুদ্ধে ওই অভিযোগ করে যান। বিবিসি।

মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, চিকিৎসার জন্য সুসান মুরে নামে ওই চিকিৎসক ইন্ডিয়ানা ইউনিভার্সিটি হসপিটাল নর্থের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন।

মৃত্যুর আগে করা চিকিৎসা না পাওয়ার অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ডা. মুরে করোনায় আক্রান্ত হয়ে গত ৪ ডিসেম্বর হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন। গত রোববার তিনি প্রচণ্ড শ্বাসকষ্টে মারা যান।

মারা যাওয়ার আগে তিনি বলে যান, যুক্তরাষ্ট্রে চিকিৎসার ক্ষেত্রেও কালো মানুষেরা চরম বৈষম্যের শিকার। একজন চিকিৎসক হয়েও শ্বেতাঙ্গ চিকিৎসকের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন বলে মৃত্যুর আগে এক ভিডিও পোস্টে অভিযোগ করে যান ডা. মুরে।

তিনি বলেন, আমি প্রচণ্ড শ্বাসকষ্টে ছটফট করলেও শ্বেতাঙ্গ চিকিৎসক আমাকে চিকিৎসা দিতে এগিয়ে আসেননি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD