রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

করোনার নিষেধাজ্ঞার পর ৫০ লাখের ওমরাহ পালন, আক্রান্ত হননি কেউ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

সৌদি আরবের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ওমরাহ হজ পুনরায় শুরু হওয়ার পর ৫০ লাখ হাজি এবং মুসল্লি গ্র্যান্ড মসজিদে ইবাদত করেছে। করোনাভাইরাসের কারণে বেশ কয়েক মাস ওমরাহ হজ স্থগিত করে রেখেছিল সৌদি আরব। খবর গালফ বিজনেসের।

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বেনতেনের বরাত দিয়ে এই বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। এসময় কোনও ইবাদতকারী করোনায় আক্রান্ত হননি বলেও জানান তিনি। বুধবার মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সালের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন বেনতেন।

বৈঠকে প্রিন্স খালেদকে হজযাত্রীদের সেবা দেওয়ার লক্ষ্যে প্রযুক্তিগত কর্মসূচিসহ হজ মন্ত্রণালয়ের কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কেও জানান বেনতেন। করোনাভাইরাসের বিস্তার রোধে মার্চ মাসে ওমরাহ হজ স্থগিত করে সৌদি আরব।

পরে সেপ্টেম্বরে দেশটি জানায়, তারা ধাপে ধাপে ওমরাহ হজ চালু করা হবে। এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর থেকে আবারও ওমরাহ হজ চালু করে সৌদি আরব। এদিকে যুক্তরাজ্যে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ার পর সোমবার আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে রিয়াদ। এই স্থগিতাদেশ আরও এক সপ্তাহ বাড়তে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD