বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকায় কাচের জারে ৭৫ কোটি টাকার সাপের বিষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব। গ্রেফতার ব্যক্তিদের কাছে কাচের জারে ৮ কেজি ৯৬ গ্রাম (জারসহ) সাপের বিষ পাওয়া যায় বলে জানায় র‌্যাব। যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা।

আটকরা হলেন- মো. মাসুদ রানা (২৪), মো. ছফির উদ্দিন শানু (৫০), মো. তমজিদুল ইসলাম ওরফে মনির (৩৪), মো. আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭) ও আসমা বেগম (৪২)।

ইউএনবি জানায়, শুক্রবার র‌্যাব-২ এর সিনিয়র এএসপি আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার র‌্যাব-২ এর একটি দল জানতে পারে রাজধানীর দক্ষিণখান থানাধীন ৫০ নম্বর ওয়ার্ড গুলবার মুন্সি সরণিতে আন্তর্জাতিক চোরাচালান চক্রের কয়েকজন সদস্য বিপুল পরিমাণ সাপের বিষ নিয়ে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে র‌্যাবের দল বৃহস্পতিবার বিকালে সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব তাদের আটক করে।

এ সময় আটক ব্যক্তিদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে সাপের বিষসংক্রান্ত সিডি এবং সাপের বিষের ম্যানুয়াল বই উদ্ধার করা হয়। র‌্যাব জানতে পারে, নির্দিষ্ট গোষ্ঠীর কাছে সাপের বিষের ব্যাপক চাহিদা রয়েছে। বেশি মুনাফার লোভে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাপের বিষ সংগ্রহ করে চোরাচালান করা হয়। গ্রেফতার আসামিরা আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে জানায় র‌্যাব।

আটকদের জিজ্ঞাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং এগুলো যাচাই-বাছাই করে ভবিষ্যতে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD