শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় দুটি বিশ্বকাপ স্থগিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের দাপট থামছে না তাই নতুন বছরে হতে চলা দুটি বিশ্বকাপ স্থগিত করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। ২০২১ সালে ইন্দোনেশিয়ায় অনূর্ধ্ব-২০ এবং পেরুতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ বসার কথা ছিল। ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানিয়ে দিয়েছে ২০২৩ সালের আগে আয়োজন করা সম্ভব নয় টুর্নামেন্ট দুটি।

ফিফা বলছে, ‘কোভিড-নাইনটিন অতিমারিতে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো আয়োজনের চ্যালেঞ্জটা অব্যাহত রয়েছে। বিভিন্ন দেশে এখনও আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা চলছে। দুটি টুর্নামেন্ট দুটি আয়োজন করার মতো পরিস্থিতি এখনও হয়ে উঠেনি।’

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা জানায়, ২০২১ সালের টুর্নামেন্ট স্থগিত হলেও সেগুলো বসবে ২০২৩ সালে। আয়োজক ঠিকই থাকছে। সেই লক্ষ্যে আয়োজক দেশগুলোর সঙ্গে কাজ করে যাবে ফিফা।

করোনা প্রভাবে স্থগিত হয় ২০২০ ইউরো ও কোপা আমেরিকা। ২০২১ সালের জুন পর্যন্ত স্থগিত রয়েছে টুর্নামেন্ট দুটি। চলতি বছরের আফ্রিকান নেশন্স কাপও মাঠে গড়ায়নি। ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে টুর্নামেন্টটি।

লাইটনিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD