শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

উইন্ডিজ আসার আগেই ‘দর্শনার্থী’ নিষিদ্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

স্পোর্ট রিপোর্টার : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালের দিনই সংবাদমাধ্যম তাঁর কাছে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত কয়েকটি আসরের ভবিষ্যৎ জানতে চেয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান অবশ্য ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দিয়ে দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর লগ্নে অন্য সব স্থগিত রাখারই ইঙ্গিত দিয়েছেন। এই মহামারিকালে একটু এদিক-সেদিক হয়ে যেন আয়োজক হিসেবে বরাবরের সুনামে কালির দাগ না পড়ে, সে ভাবনায়ই বরং বেশি কাতর মনে হয়েছে তাঁকে, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি যেহেতু আমাদের এখানেই হবে, সব কিছু ওটাকে মাথায় রেখেই করতে হবে। এমন কোনো কিছু করা যাবে না, যাতে আমাদের একজন খেলোয়াড় সংক্রমিত হয় বা এমন কিছু হয়, যা বাইরে নেতিবাচক বার্তা ছড়াবে। সুতরাং যা-ই করি, খুব সতর্কভাবে করতে হবে।’

আরো পড়ুন : করোনার আরেক ধরন মিলল নাইজেরিয়ায়

আরো পড়ুন : স্পর্শিয়াকে খুঁজছে পুলিশ

আরো পড়ুন : ওয়ালটন বিজয় দিবস হকিতে নৌবাহিনী চ্যাম্পিয়ন

আরো পড়ুন : অক্সফোর্ডের টিকা যুক্তরাজ্য ও ভারতে অনুমোদন পাচ্ছে সোমবার

সেই সতর্কতার অংশ হিসেবেই নতুন বছরের শুরু থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে নানা ক্ষেত্রেই কড়াকড়ি আরোপ করা হচ্ছে। সদ্যঃসমাপ্ত বঙ্গবন্ধু কাপ কিংবা এর আগে হওয়া বিসিবি প্রেসিডেন্টস কাপের সময় বায়ো বাবল বা জৈব সুরক্ষা বলয় নিশ্চিতে যে ঢিলেঢালা ভাব ছিল, সে বিষয়েও কাল বিসিবির নানা বিভাগের প্রতিনিধিদের নিয়ে হওয়া সভায় একমত হয়েছেন সবাই। সেখানেই এখন থেকে আরো ‘কঠোর’ হওয়ার বার্তাও সবাইকে দেওয়া হয়েছে। বলা হয়েছে, ক্যারিবীয় দল ঢাকায় আসার আগে থেকেই নতুন নিয়মে অভ্যস্ত হয়ে যেতেও।

ওয়েস্ট ইন্ডিজ ঢাকায় পা রাখছে ১০ জানুয়ারি। আর নতুন বছরে বিসিবির প্রথম কর্মদিবস ২ জানুয়ারি থেকেই এর কর্মীদের বলা হয়েছে কঠোর নিয়মের মধ্যে ঢুকে পড়তে। এর আগে জৈব সুরক্ষা বলয়ের মধ্যেও দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনের অভ্যন্তরে ভিজিটর বা দর্শনার্থীদের ঢুকতে দেখা গিয়েছে। যাঁদের অনেকে বিসিবির তালিকাভুক্ত সরবরাহকারীও। খুঁটিনাটি নানা কাজেই তাঁদের সেখানে হাজিরা দিতে হয়। বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘২ জানুয়ারি থেকে বিসিবি কার্যালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে।’ তবু যদি কাউকে আসতে হয়, সে ক্ষেত্রে বিসিবির সংশ্লিষ্ট বিভাগের কর্মী কর্মস্থলের বাইরে তাঁর সঙ্গে দেখা করে কাজ সারবেন।

আলোচনা হয়েছে ১৮ জানুয়ারি বিকেএসপিতে নির্ধারিত ওয়েস্ট ইন্ডিজের এক দিনের ওয়ার্ম আপ ম্যাচ নিয়েও। সেখানে এই মুহূর্তে চলছে অনূর্ধ্ব-১৬ দলের অনুশীলন শিবির। শুরুতে সেটি গুটিয়ে নেওয়ার ভাবনা থাকলেও পরে সে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, ‘ওয়ার্ম আপ ম্যাচের বাইরে ১৪ ও ১৬ জানুয়ারি বাংলাদেশ দলও নিজেদের মধ্যে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে। আমরা খুদে ক্রিকেটারদের সরাচ্ছি না। ওদের অনুশীলন চলবে আলাদা মাঠে।’ তিন ওয়ানডে আর দুই টেস্টের সিরিজের সময় স্টেডিয়ামে দর্শক ঢুকতে দেওয়া হবে কি না, সে বিষয়টি বিসিবি সরকারের ওপরই ছেড়ে দিয়েছে বলে জানালেন দেবাশীষ, ‘আমরা মাঠ দর্শকশূন্যই রাখতে চাই। কিন্তু সরকারের কোনো ভাবনাও তো থাকতে পারে। কাজেই এ বিষয়ে আমরা সরকারের মনোভাব জানার অপেক্ষায় থাকব।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD