শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

একবিংশ শতাব্দীর সেরা ফুটবলার রোনালদো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : গ্লোব সকার অ্যাওয়ার্ডের একবিশং শতাব্দীর সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোববার (২৭ ডিসেম্বর) রাতে দুবাইয়ে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে একবিংশ শতাব্দীর তথা ২০০১ থেকে ২০২০ সালের সেরা ফুটবলারের পুরস্কার তুলে দেওয়া হয় পর্তুগীজ তারকার হাতে।

এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে। পেছনে ফেলেছেন সময়ের অন্যতম সেরা মোহাম্মদ সালাহ ও এক সময়ের তারকা ফুটবলার রোনালদিনহোকে।

অবশ্য চলতি বছর রোনালদোরও পেশাদার ফুটবল ক্যারিয়ারের ২০ বছর পূর্তি হতে যাচ্ছে। আর এমন বছরে এসে তিনি এতোবড় মর্যাদাকর একটি স্বীকৃতি পেলেন।

আরো পড়ুন : তিনি টাকার জন্য অ্যাডাল্ট সিনেমা করেছেন: রিচা

আরো পড়ুন : প্রথম ধাপে ২৪ পৌরসভায় ভোটগ্রহণ শুরু

আরো পড়ুন : মক্কায় ৫০ লাখ ওমরাহ পালনকারীই করোনামুক্ত!

২০০১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদো পাঁচটি উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন। পর্তুগালের হয়ে জিতেছেন ইউরো ও উয়েফা ন্যাশন্স লিগ। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জিতেছেন তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন দুটি লা লিগার শিরোপা। আর জুভেন্টাসের হয়ে দুটি ইতালিয়ান সিরি’আ লিগের শিরোপা জিতেছেন।

এ ছাড়া উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে তিনি সর্বোচ্চ ১৩৪ গোল করেছেন। পাঁচবার জিতেছেন ব্যালন ডি’অর। এসব কিছু মিলিয়েই তিনি নির্বাচিত হয়েছেন একবিংশ শতাব্দীর সেরা ফুটবলার।

পুরস্কার জেতার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে রোনালদো তার অনুভূতি প্রকাশ করে লিখেন, ‘আজকের পুরস্কার পাওয়ার পর যতোটা খুশি হয়েছি, এরচেয়ে বেশি খুশি হওয়ার সুযোগ নেই। আমি এ বছর আমার পেশাদার ক্যারিয়ারের ২০ বছর উদযাপন করতে যাচ্ছি। আর এমন সময়ে পেলাম গ্লোব সকারের শতাব্দীর সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। এটা যেন আমার পেশাদার ক্যারিয়ারের ২০ বছরেরই স্বীকৃতি। এটা আমি অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে গ্রহণ করেছি।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD