শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলামোটরে সেভেন হিল রেস্টুরেন্টকে জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

রাজধানীর বাংলামোটর এলাকায় সেভেন হিল রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ ডিসেম্বর) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘরে খাবার প্রস্তুত ও সংরক্ষণে অব্যবস্থাপনা পরিলক্ষিত হয়। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ রেস্টুরেন্ট পরিচালনার জন্য যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সকল কর্মচারীর স্বাস্থ্য সনদ, ক্রয়-বিক্রয় রশিদ, পেস্ট কন্ট্রোল প্রমাণসহ আনুষঙ্গিক কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদনে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মিজানুর রহমান শিকদার, খাদ্য বিশ্লেষক মো. ফারহানুল আলম এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD