শনিবার, ০২ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

রাজধানীর যে এলাকায় গ্যাস থাকছে না আজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : গ্যাস পাইপলাইন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকছে।

বসুন্ধরা গলি থেকে নিউমার্কেট এলাকায় পাইপলাইন নির্মাণকাজ চলবে। এ কারণে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকছে।

আরও পড়ুন :

সমাবেশে আইভিকে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ শামীম ওসমানের

বিশ্বে বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ করোনা রোগী ফ্রান্সে, সুস্থতার হার ৭৫%

পৌরসভা নির্বাচন: প্রথম ধাপের ফলাফল

বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ

সোমবার তিতাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বসুন্ধরা গলি থেকে নিউমার্কেট এলাকায় পাইপলাইন নির্মাণকাজ হবে। এ কারণে গাউছিয়া, নিউমার্কেট, বসুন্ধরা গলি, নিউ এলিফ্যান্ট রোড, হাতিরপুল ও এর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ ওই বিজ্ঞপ্তিতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD