শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনা নির্ণয়ের সবচেয়ে সহজ যন্ত্র আবিষ্কার করলো ইন্দোনেশিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : পিসিআর, র‌্যাপিড অ্যান্টিবডি ও অ্যান্টিজেন টেস্টসহ কয়েকটি উপায়ে একজন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত কিনা সেটা শনাক্ত করা যায়। তবে ইন্দোনেশিয়ার গবেষকরা করোনাভাইরাস শনাক্তের সবচেয়ে সহজ একটি যন্ত্র আবিষ্কার করেছেন। এখানে নাকে-মুখে কোনো কিট প্রবেশের প্রয়োজন নেই। যেকোনো ব্যক্তি উক্ত যন্ত্রে বেলুন ফোলানোর মতো শ্বাস দিলেই শনাক্ত করা যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা।

ইন্দোনেশিয়ার গাদজা মাদা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গেল ৯ মাস প্রচেষ্টা চালিয়ে এই যন্ত্র আবিষ্কার করেছেন। গেল ২৪ ডিসেম্বর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে এই যন্ত্রের। শিগগিরই এটার বিপুল পরিমাণ উৎপাদন শুরু হবে।

আরও পড়ুন :

রাজধানীর যে এলাকায় গ্যাস থাকছে না আজ

সমাবেশে আইভিকে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ শামীম ওসমানের

বিশ্বে বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ করোনা রোগী ফ্রান্সে, সুস্থতার হার ৭৫%

পৌরসভা নির্বাচন: প্রথম ধাপের ফলাফল

এই যন্ত্রটির নাম দেওয়া হয়েছে জিনোস সি১৯ (GeNose C19)। এই যন্ত্রের সহ-উদ্ভাবক দিয়ান কুসুমাপ্রামাদিয়া নুরপুত্রা জানিয়েছেন এটি তৈরি করার পর তারা ৮টি হাসপাতালের ২ হাজার রোগীর ওপর পরীক্ষা চালিয়েছে এবং সফলভাবে করোনা শনাক্ত করতে সক্ষম হয়েছে।

আক্রান্ত রোগী নির্ণয়ে অর্থাৎ করোনা পজিটিভ নির্ণয়য়ে এটা ৯২ শতাংশ কার্যকর। আর করোনা নেগেটিভ নির্ণয়ে ৯৪ শতাংশ। এটার ভেতরে একটি বিশেষ ব্যাগ ব্যবহার করা হয়েছে। আর সেটা দিয়েই মূলত শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে করোনা নির্ণয় করা হয়।

ইন্দোনেশিয়ার গবেষকরা এমন একটি যন্ত্র উদ্ভাবন করায় যারপরনাই খুশি দেশটির গবেষণা ও প্রযুক্তি মন্ত্রী বামবাঙ ব্রোডজোনেগ্রোরো। সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সর্বসাধারণের ব্যবহারের জন্য শিগগিরই আমরা এটি উন্মুক্ত করবো। এটার বিপুল পরিমাণ উৎপাদন শুরু করবো। যাতে করে দ্রুত ও সঠিকভাবে করোনা আক্রান্ত রোগী ও যারা করোনা আক্রান্ত নন তাদের চিহ্নিত করা যায় এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বাঁধাহীনভাবে চালিয়ে নেওয়া যায়।’

তিনি আরো জানিয়েছেন প্রাথমিকভাবে এটি কেবল র‌্যাপিড টেস্টের উদ্দেশ্যে ব্যবহার করা হবে। এতোদিন তারা বিদেশ থেকে আমদানিকৃত কিটের মাধ্যমে করোনা টেস্ট করিয়েছেন। এখন থেকে তাদের আর সেটা করতে হবে না। এতে করে তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD