শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বিদেশগামী শ্রমিকদের করোনা পরীক্ষার নতুন ফি নির্ধারণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : বিদেশগামী শ্রমিকদের কোভিড-১৯ পরীক্ষার ফি কমিয়েছে সরকার। সরকারি ল্যাবগুলোতে বিদেশ গমনেচ্ছু স্মার্টকার্ডধারী শ্রমিকদের করোনাভাইরাসের পরীক্ষা করাতে এখন থেকে ৩০০ টাকা লাগবে।

এর আগে সরকারি ফি ১ হাজার ৫০০ টাকা দিতে হতো। এই ফি সবার জন্য প্রযোজ্য ছিল। বিষয়টি নিয়ে আপত্তি উঠলে সরকার নতুন ফি নির্ধারণ করে দেয়। এ বিষয়ে ২৪ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্যসেবা বিভাগ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব বিলকিস বেগমের প্রজ্ঞাপনে সই করেছেন। এতে বলা হয়েছে– বিদেশ গমনেচ্ছু যাত্রীদের কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফি দেড় হাজার টাকার পরিবর্তে ৩০০ টাকা পুনর্নির্ধারণ করা হলো। শুধু প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্মার্টকার্ডধারী বিদেশ গমনেচ্ছুদের কোভিড-১৯ মুক্ত সনদ দেয়ার জন্য সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এই ফি নেয়া হবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

আরও পড়ুন :

মাতারবাড়ীতে ভিড়েছে পানামার প্রথম জাহাজ ‘ভেনাস ট্রায়াম্প’

নতুন বছরে নতুন রূপে আসবেন প্রভাস!

মদ পানে বাড়ে করোনার সংক্রমণ

ফেসবুক লিখে দেবে মনের কথা!

বিদেশেগামীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয় ২০ জুলাই থেকে। সেই সময় ৩৫০০ টাকা করে ফি নেয়া হতে।

২৪ আগস্ট সরকার সেই ফি কমিয়ে ১ হাজার ৫০০ টাকা করে। এবার প্রবাসী কর্মীদের জন্য এক লাফে ফি কমানো হলো ১ হাজার ২০০ টাকা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD